ডিএমপির অভিযানে রাজধানীতে ৪৭৬ জন আটক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-১৩ ১১:৪৯:১৯


রাজধানীতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিয়মিত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে আটক করেছে। একই সময়ে ৫১টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৬৫ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৭০ জন, তেজগাঁও বিভাগ ৭৫ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ২৬ জন, গোয়েন্দা বিভাগ ২ জন ও  সিটিটিসি বিভাগ ১ জনকে আটক করেছে।

অভিযানের সময় ৩৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ, ৩ বোতল বিদেশি মদ, ২টি মোটরসাইকেল, ২টি ব্যাগ, ৭টি মোবাইল জব্দ করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয় বলে জানা গেছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এনজে