ফার ইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষণা
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-১০-১৪ ১৯:১৪:২৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাব বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৬ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করবে। এরজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১২ নভেম্বর।
লভ্যাংশ অনুমোদনে আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ৬৭ পয়সা। গত অর্থবছরে একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিলো ১ টাকা ৭১ পয়সা।
৩০ জুন ২০২৬ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২৭ পয়সা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













