রবি আজিয়াটার ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-১২ ১১:৩৫:৩১


পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা পিএলসিকে লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। প্রতিষ্ঠানটি কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করেছে।

একই সঙ্গে কোম্পানিটির ঋণমানের পূর্বাভাস স্থিতিশীল বা ‘স্টেবল’ রাখা হয়েছে।

২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের ব্যবস্থাপনা-প্রস্তুত আর্থিক বিবরণী পর্যালোচনা করে এ ঋণমান নির্ধারণ করেছে।  এবং রেটিং প্রদানের তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণ করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

 

এসকেএস