ঢাকা থেকে সৌদি যাওয়া আটকে গেলো সাড়ে তিন হাজার যাত্রীর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-১২ ১১:২৭:৫৩
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে বন্ধ হয়ে আছে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ বিমানবন্দর। এতে করে ঢাকা থেকে গত তিন দিনে মোট ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। ওই ফ্লাইটগুলোতে মোট ৩৪৩১ জন যাত্রীর সেখানে যাওয়ার কথা ছিল।
সোমবার (১২ অক্টোবর) বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।
তিনি জানান, যেহেতু রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম এখনও চালু হয়নি, তাই এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের দুটি, ইউএস-বাংলার দুটি, সৌদি এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি।
তিনি বলেন, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম চালু হলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













