বাংলাদেশ-আলজেরিয়া জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে উদ্যোগ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-১১ ২১:১৯:০৭


বাংলাদেশ ও আলজেরিয়া জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কার্যালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সাথে বৈঠক করেন।

বৈঠকে এলএনজি ও এলপিজি বিষয়ক সম্ভাব্য সমঝোতা স্মারক এবং জ্বালানিমন্ত্রীর আসন্ন আলজেরিয়া সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

এই বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক সুদৃঢ় করা, পারস্পারিক স্বার্থ সমুন্নত রাখা এবং জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হকও উপস্থিত।

বিএইচ