রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-১১ ২১:৫৭:৪৬


সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।

সৌদি নেতৃত্বাধীন জোট এমন তথ্য জানিয়েছে।

এর আগে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হুথিদের হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন।

প্রাণঘাতী এ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও ওমানসহ কয়েকটি দেশ।

এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান তাইজ শহরের আশপাশে হুথিদের অবস্থান, যোদ্ধাদের কয়েকটি দল এবং তাদের যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে ‘অবৈধ’ পথে চলাচলের সময় একটি বিশাল তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজকে ‘অকার্যকর’ করে দিয়েছে তারা। সূত্র: আল-জাজিরা

বিএইচ