সাপ্তাহিক দর পতনের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-১০ ১১:০৯:৩২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ২২ দশমিক ৭৩ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১৩.৬০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিলভা ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর কমেছে ১৬ দশমিক ৮০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১০.৪০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৯.০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সাইফ পাওয়ারটেকের ১৫.৭৯ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৫.৬৩ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ১৫.১৪ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ, পেনিনসুলার ১৩.৮৫ শতাংশ ও টেকনো ড্রাগসের ১৩.৮৩ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













