প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সাক্ষাৎ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-১০ ২২:০০:০৪
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে এম নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পরিবারের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান।
দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













