সিকদার ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-১০-১২ ১০:৩৪:২৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘ সিকদার ইন্স্যুরেন্স পিএলসি’ হবে।

১৩ অক্টোবর থেকে কোম্পানিটি সিকদার ইন্স্যুরেন্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

এসকেএস