নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুস্তাফিজুর রহমানের পদোন্নতি

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-১০-১২ ১০:৩৮:৫০


তাইয়্যেবা জাহান, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. কে. এম. মুস্তাফিজুর রহমান সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। গত ৩ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভায় তাঁর এই পদোন্নতি চূড়ান্ত অনুমোদন করা হয়।

​বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ড. কে. এম. মুস্তাফিজুর রহমান তাঁর কর্মজীবনে আন্তর্জাতিক মানের জার্নালে অর্ধশত গবেষণাপত্র প্রকাশ করেছেন। একই সাথে শিক্ষার্থীবান্ধব পাঠদান এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নমূলক কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই পদোন্নতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, বিভাগের সহকর্মী এবং শিক্ষার্থীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন যে, তাঁদের শিক্ষকের এই অর্জন তাঁদের অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, ড. কে. এম. মুস্তাফিজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন এবং ২০১৪ সালে একই বিভাগ থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০১৮ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০২৫ সালে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া কর্মজীবনে তিনি প্রায় দশ বছর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করেছেন।

এনজে