গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ২ উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-১০-১৪ ১০:৫৪:৫৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের ২ উদ্যোক্তা শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে , কোম্পানির একজন উদ্যোক্তা শামসুদ্দোহা চৌধুরী তার মালিকানাধীন কোম্পানির  ৭ লাখ ৬৮ হাজার ১০৬টি শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, কোম্পানির আরেক উদ্যোক্তা আজম জে চৌধুরী সেই ৭ লাখ ৬৮ হাজার ১০৬টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে ঘোষিত এই শেয়ার ক্রয় ও বিক্রয় সম্পন্ন করবে তারা।

 

এসকেএস