নবীনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-১০-১৫ ১৩:৪৩:০৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে নুসরাত নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কড়ই বাড়ী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নুসরাত ওই গ্রামের খাইরুল ইসলামের মেয়ে। পুকুর থেকে উদ্ধারের পর তাকে নবীনগর সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের পরিবেশ বিরাজ করছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













