লেনদেনের শীর্ষে ইভেন্স টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-১৪ ১৫:০৯:৩০
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইভেন্স টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৫ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের ১৩ কোটি ২২ লাখ ৭৭ হাজার টাকার।
৯ কোটি ৫৬ লাখ ২৬ হাজার টাকার ইউনিট লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এপেক্স স্পিনিং, ব্র্যাক ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, এপেক্স ফুডস এবং এমএল ডাইং।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












