নওগাঁয় বাঁশবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৬, আহত ৩

প্রকাশ: ২০১৭-০৮-১৯ ১০:৫০:০৯


Road Accident (2)নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজী গোবিন্দপুর নামক স্থানে একটি বাঁশবোঝাই ট্রাক উল্টে ৬ জন নিহত হয়েছে। আজ সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে।

মান্দা থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ সকাল ৯টার দিকে ওই ট্রাকের ড্রাইভারসহ ৯ জন বাঁশ ব্যবসায়ী বাঁশ বিক্রির জন্য রাজশাহীর মোহনপুরে যাচ্ছিলেন। এ সময় বাঁশবোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে গেলে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। আর আহতদেরকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।   তিনি আরো বলেন, নিহতদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিন ও পুলিশ যৌথভাবে কাজ করছে। তবে এখন পর্যন্ত কারো পরিচয় পাওয়া যায়নি।