নওগাঁর সাপাহারে ৫ শিশুসহ ১০ রোহিঙ্গা আটক
প্রকাশ: ২০১৭-১১-১৩ ১৩:৪৪:৫৬
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা থেকে ৫ শিশু, ২ নারী এবং ৩ পুরুষসহ মোট ১০ জন্য রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আজ সোমবার সকালে তাদের আটক করা হয়।
জানা গেছে, সকালের দিকে সাপাহার উপজেলার সীমান্ত এলাকার মধুইল বাজার থেকে একটি যাত্রীবাহী বাস নওগাঁর উদ্দেশ্যে ছাড়ছিল। এ সময় রোহিঙ্গারা দ্রুত বাসে উঠে বসেন। স্থানীয়রা বুঝতে পেরে বিজিবিকে খবর দিলে তারা এসে রোহিঙ্গাদের আটক করে খঞ্জনপুর কোম্পানি ক্যাম্পে নিয়ে যায়।
১৪ বিজিবির (পত্নীতলা) অধিনায়ক লে. কর্নেল খিজির খাঁন জানান, ওই ১০ রোহিঙ্গাকে আটকের পর বিজিবি খঞ্জনপুর কোম্পানি ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে দালালদের খপ্পরে পড়ে তারাে এখানে এসেছে। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













