চাঁদপুরসহ ২৭ জেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু আজ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৮-০৮ ০৮:৫২:৪৩
দ্বিতীয় পর্যায়ে ২৭ জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হচ্ছে আজ থেকে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বেলা ১১টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।
২৭ জেলার যেসব উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে সেগুলো হলো মানিকগঞ্জ সদর, মুন্সীগঞ্জ সদর, নরসিংদী সদর, শেরপুর সদর, জামালপুর সদর, ময়মনসিংহ সদর, টাঙ্গাইল সদর, কিশোরগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুর সদর, চাঁদপুর সদর, ফেনী সদর, নাটোর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, সিরাজগঞ্জ সদর, নওগাঁ সদর, চুয়াডাঙ্গা সদর, মাগুরা সদর, ঝিনাইদহ সদর, সাতক্ষীরা সদর, কুষ্টিয়া সদর, যশোর সদর, রাজবাড়ী সদর, মাদারীপুর সদর, ফরিদপুর ভাঙ্গা, ভোলা সদর ও মৌলভীবাজার সদর।
এর আগে ২০১৭ সালের ডিসেম্বর মাসে দেশের ৩৭টি জেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














