জনসভার অনুমতি পেয়েছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-০৮-২৯ ১৭:২০:৫৮
দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে রাজধানীতে জনসভার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি পেয়েছে বিএনপি। দলটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সমাবেশের জন্য আমরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি পেয়েছি।’
এর আগে দুপুরে ডিএমপি কার্যালয়ে বিএনপির তিনজন নেতা লিখিত আবেদন নিয়ে যান বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
এই তিন নেতার মধ্যে ছিলেন- বিএনপি চেয়াপাসরসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














