‘মানুষের আরাম-আয়েশের জন্য বহুমুখী কাজ করে যাচ্ছি’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৯-১৫ ১৩:২৫:২৯
মানুষের আরাম-আয়েশের জন্য সরকার বহুমুখী ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমাদের একটাই লক্ষ্য— মানুষের জীবনমানের উন্নয়ন, তাদের জীবনে একটু আরাম-আয়েশের ব্যবস্থা করা। তার জন্য আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি এবং তাদের আরাম-আয়েশের জন্য বহুমুখী উদ্যোগ নিচ্ছি।
শনিবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) তিন দিনব্যাপী জাতীয় সম্মেলন ২০১৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুর দিকে সুইচ চাপিয়ে আইডিইবি ভবনের সামনে স্বাধীনতা ও বঙ্গবন্ধু ভাস্কর্যের ম্যুরাল উন্মোচন করেন শেখ হাসিনা।
তিনি বলেন, মানুষের সেবা দেওয়ার জন্য এবং সেবা পাওয়ার যা যা অধিকার, আমরা তা করে দিচ্ছি। মানুষ গ্রামে বসেই তার সব চাহিদা পূরণ পারবে— সেটাই আমরা চাই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শামসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম হামিদ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














