রফতানি আয়ে ভাটা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৯-১৬ ১৩:১০:০৬
চামড়া খাতের রফতানি আয় ক্রমেই কমছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৮ কোটি ৯৭ লাখ ডলার।
এর বিপরীতে আয় হয়েছে ১৮ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় আয় কম হয়েছে ৩.৫৩ শতাংশ। এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতের রফতানি আয় কমেছে ২৬.২৬ শতাংশ। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
ইপিবির তথ্যমতে, বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত চামড়ার পাশাপাশি চামড়া থেকে তৈরি জুতা, ব্যাগ, জ্যাকেট, হাতমোজা, ওয়ালেট, বেল্ট, মানিব্যাগসহ চামড়ার তৈরি হস্তশিল্প পণ্য বিদেশে রফতানি হয়। চলতি ২০১৮-১৯ অর্থবছরে এ খাত থেকে রফতানি আয়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১২ কোটি ৪০ লাখ ডলার।
ইপিবির পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে শুধু চামড়া রফতানিতে আয় কমেছে ৩২.৪২ শতাংশ।
আর চামড়াজাত পণ্যে রফতানি আয় কমেছে ৬২.২৮ শতাংশ। এছাড়া চামড়ার পাদুকায় রফতানি আয় কমেছে ১.৫১ শতাংশ। তবে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় আয় বেড়েছে ২৭.১৮ শতাংশ।
চামড়া খাতের উদ্যোক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার দরপতন চলছে। ফলে এ খাত থেকে রফতানি আয় কমছে। এছাড়া সাভারে এখনও পরিবেশবান্ধব শিল্পনগরী গড়ে উঠেনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













