চূড়ান্ত হিসাবে জিডিপি বেড়েছে ৭.৮৬%, একনেকে প্রকাশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৯-১৮ ১২:৩৬:০৩
গত অর্থ বছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭.৮৬ শতাংশ, যা প্রাথমিক হিসেবে ছিলো ৭.৬৫ শতাংশ। জিডিপির এই চূড়ান্ত হিসাবটি মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকটি চলছিলো।
বৈঠকে জানানো হয়, জিডিপির এই প্রবৃদ্ধি অর্জন গত অর্থবছরের বাজেটে নেওয়া লক্ষ্যমাত্রা ৭.৪ শতাংশের চেয়েও বেশি। সেই সঙ্গে বেড়েছে মাথাপিছু আয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর চূড়ান্ত হিসাবে এসব চিত্র উঠে এসেছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














