হাবিব উন নবী খান সোহেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৯-১৮ ২০:২৫:২৪


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

ওসি জানান, হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতা,  আগুন দেওয়া ও হামলার অভিযোগে কয়েক ডজন মামলা আছে।