এনআরবি ব্যাংক সুহৃদের প্রতিটি শেয়ার কিনল ৩৭.৪২ টাকা করে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-২৫ ১৭:১৩:৩৬
শেয়ার দিয়ে এনআরবি ব্যাংকের ঋণ পরিশোধ বা সমন্বয় করেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ। এক্ষেত্রে ব্যাংকটিকে সুহৃদ ইন্ডাস্ট্রিজের সাবেক ৩ কর্মকর্তার শেয়ার প্রদান করা হয়েছে। যারা ঋণের গ্যারান্টার ছিলেন।
এনআরবি ব্যাংকের সঙ্গে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৭৩ লাখ টাকার ঋণ সমন্বয় হয়েছে ২৬ লাখ শেয়ার প্রদানের বিনিময়ে। এ হিসাবে ব্যাংকটি সুহৃদ ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ার কিনেছে ৩৭.৪২ টাকা করে। তবে এই শেয়ারের বর্তমান বাজার দর ২৩.১০ টাকা।
এনআরবি ব্যাংকের ঋণের গ্যারান্টার ছিলেন সাবেক কর্মকর্তা জাহিদুল হক, আনিস আহমেদ ও সায়েদা সায়মা আক্তার। যাদের থেকে ২৬ লাখ শেয়ার প্রদান করা হয়েছে এনআরবি ব্যাংক। বিনিময়ে ব্যাংকটির ৯ কোটি ৭৩ লাখ টাকার ঋণ পরিশোধ হয়েছে।
সুহৃদ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, এনআরবি ব্যাংকের ঋণ সমন্বয় করা হয়েছে ৩ গ্যারান্টারের শেয়ার প্রদান করে। এতে ভবিষ্যতে কোম্পানিটির সুদজনিত ব্যয় কমে আসবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুহৃদ ইন্ডাস্ট্রিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেই এনআরবি ব্যাংক প্রতিটি শেয়ার ৩৭.৪২ টাকা করে নিয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














