নভেম্বরে তফসিল ও নির্বাচনকালীন সরকার: কাদের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৯-৩০ ১৫:০৫:৪০
নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একই সঙ্গে নভেম্বরে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এখন সময় আছে এক মাস। এই সময়ে বিএনপি বা সহযোগিরা ঐক্য প্রক্রিয়া বা ঐক্য ফ্রন্ট যে দাবিই করুক না কেন, সে অনুযায়ী সরকার গঠন সংবিধান সম্মত হবে না।
তিনি বলেন, নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের কোনো দরকার নেই। তাদের (বিএনপি) প্রয়োজন হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। এজন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন।
দেশে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বিশেষ সরকারের প্রয়োজন। এমন প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, নভেম্বরে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














