শপথ নেননি এরশাদ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-০৩ ১৪:৪৭:২৮
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এখনও শপথ গ্রহণ করেননি। তবে বিকেল তিনটার দিকে তার শপথ গ্রহণ করার কথা রয়েছে।তবে দলের অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেছেন।হুসেইন মুহম্মদ এরশাদ এককভাবে বিকেলে শপথ নিবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী (এপিএস) মনজুরুল ইসলাম।
বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় পার্টির অন্য সাংসদদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এসময় শপথ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমামসহ দলটির অন্য সদস্যরা।
তবে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে এসময় শপথ নিতে দেখা যায়নি। এর আগে বেলা ১১টায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
তিনি বলেন, স্যার (এরশাদ) বাসা থেকে দুপুরের পর বের হবেন। বিকেল তিনটায় এককভাবে শপথ নেবেন।
তবে ঠিক কী কারণে তিনি অন্যদের সঙ্গে শপথ নেননি সে বিষয়ে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে কোনো সদুত্তোর পাওয়া যায়নি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













