মন্ত্রি করতেই হবে এমন কোনো শর্ত নেই: কাদের
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-০৮ ১৩:০৩:১২
মন্ত্রিসভায় জোটের শরিক দলগুলোর সদস্যদের মন্ত্রী করতেই হবে এমন কোনো শর্ত দিয়ে জোট করা হয়নি বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি আরো বলেন মন্ত্রিসভা গঠন নিয়ে ১৪ দলীয় জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই । ১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন। ভবিষ্যতেও থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না।
মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার জন্য যথার্থ লোকই নির্বাচন করেছেন। সঠিক মানুষকে সঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করবো। প্রয়োজনে মন্ত্রিসভায় রদবদল হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














