মাংসের দাম কমানোর নির্দেশনা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৬ ১৫:২৮:৩৫
দেশব্যাপী আপামর জনতা যেন পুষ্টি থেকে বঞ্চিত না হয় তাই মাংসের দাম কমানোর নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
প্রতিমন্ত্রী রাজধানীর খামারবাড়ীর প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শনে গিয়ে মতবিনিময়সভায় এ নির্দেশনা দেন।
মতবিনিময় কালে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মর্কতারা প্রতিমন্ত্রীকে জানান, দেশের পশু-পাখির রোগ প্রতিরোধে সরকারের প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানগুলো গত অর্থবছরে (২০১৭-১৮) গবাদি পশুর জন্য এক কোটি ৮০ লাখ ডোজ এবং হাঁস-মুরগির জন্য আড়াই কোটি লাখ ডোজ টিকা উৎপাদন করেছে। এছাড়া কৃত্রিম প্রজনন কার্যক্রমের আওতায় গরুর জাত উন্নয়নে দেশজুড়ে প্রতিবছর ৪২ লাখ ডোজ সিমেন সরবরাহ করা হয়।
প্রতিমন্ত্রী আরো বলেন, ফিডমিল ও মাংসের দাম কমান যাতে ধনী-গরীব সকল জনগন পর্যাপ্ত পরিমাণ মাংস কিনে খেতে পারে।
মতবিনিময়সভায় ওই মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল উপস্থিত ছিলেন






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














