আ’লীগের বিজয় উৎসব আজ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-১৯ ১১:৩২:২৫
দুপুর আড়াইটায় মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে শেষ হয়েছে সব আয়োজন, প্রস্তুত করা হয়েছে সমাবেশ মঞ্চও।
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, র্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। এ বিষয়ে নেতাকর্মীদের দূরে থাকতে আহ্বান জানাবেন দলের সভাপতি। এ ছাড়া প্রধানমন্ত্রী তার বক্তব্যে ২১০০ সালের উন্নয়ন পরিকল্পনা (ডেল্টা প্ল্যান) বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান তিনি।
সমাবেশ মাঠে ছোট-বড় ৫০-এর বেশি নৌকা ও বৈঠাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুনে সজ্জিত করা হয়েছে।
মাবেশ শুরুর আগে দুপুর ১২টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ-গানের মাধ্যমে সমাবেশস্থল প্রাণবন্ত করে রাখবেন দেশ বরেণ্য শিল্পীরা। দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাবেশস্থলে আসবেন। আওয়ামী লীগ সভাপতির আগমনের সময় গান পরিবেশন করবেন শিল্পী মমতাজ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














