ঠাকুরগাঁওয়ে সরিষার হলুদ ফুলে রঙ্গিন ফসলের মাঠ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২৫ ১৫:৫৫:৫৭
ঠাকুরগাঁওয়ে ফসলের মাঠগুলো এখন সরিষার হলুদ রঙ্গের ফুলে রঙ্গিন হয়ে উঠেছে । মৌ মৌ গন্ধে মাতোয়ারা ফসলের মাঠগুলো। বরাবরের মতো এবারো ঠাকুরগাঁওয়ে বিস্ত্রীর্ণ ভূমিতে করা হয়েছে সরিষা চাষ।
জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবার ঠাকুরগাঁওয়ে ১০ হাজার ৫৭৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। গত বছর সরিষার দাম ভালো পাওয়ায় বিগত বছরের চেয়ে এবার প্রায় এক হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে।
এক বিঘা জমিতে সরিষা চাষ করতে ব্যয় হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। আর ওই জমিতে সরিষা পাওয়া যায় সর্বোচ্চ পাঁচ মণ। প্রতিমণ সরিষার বাজারমূল্য এক হাজার ৬০০ টাকা হিসেবে একবিঘা জমি হতে কৃষকের আয় হয় আট হাজার টাকা। অর্থাৎ প্রতি বিঘা জমি থেকে লাভ পাওয়া যায় প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা। তাই প্রান্তিক চাষিদের কাছে সরিষা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সরিষা চাষ করে খাঁটি সরিষার তেল পাওয়া যায় এবং গরুর খাবার হিসেবে সরিষার খৈল বেশ উপকারী। অবশ্য সরিষা আবাদ করে অনেক কৃষকের ভাগ্যের চাকা ঘুরতে দেখা গেছে।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন জানান, ঠাকুরগাঁও জেলার মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় এবার ব্যাপক জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকেরা ন্যায্য দাম পেলে এ জেলায় সরিষার আবাদ দিন দিন বাড়বে। এতে খাঁটি সরিষার তেল ও গো-খাদ্য হিসেবে খৈলের চাহিদা মিটবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














