বাণিজ্য মেলায় কাশ্মিরী ফর্মুলায় ২৫ ধরনের আঁচার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২৯ ১১:০১:৫১


মরিচ, আলুবোখারা, রসুন, করলা,  আমলকি, চেরীসহ ২২ থেকে ২৫ ধরনের আচার বিক্রি হচ্ছে বাণিজ্য মেলায়।

কাশ্মিরী ফর্মুলায় এসব আচার তৈরি করে বিক্রি করছে কাশ্মিরী আচার অ্যান্ড ফুড প্রোডাক্টস স্টল।

চালতা ঝাল ও মিষ্টি, টক আম, তেঁতুল, জলপাই টক ও মিষ্টি, কদবেল, আমের মোরব্বা, বড়ই, আমড়া, আমের ফলি প্রভৃতি ধরনের আচার রয়েছে।

স্টলের সেলস এক্সিকিউটিভ সাদিয়া আক্তার বলেন, ‘আমরা কাশ্মিরী ফর্মুলায় আমরা ২০ থেকে ২৫ ধরনের আচার তৈরি করছি। স্বাস্থ্যকর পরিবেশে মেলায় আমরা এই আচার বিক্রি করছি।’

তিনি আরও বলেন, ‘মেলায় শুধু আচার নিয়ে স্টল আমরাই দিয়েছি। বিভিন্ন ধরনের আচার থাকায় আমরা ভালো সাড়া পেয়েছি। মেলায় চাহিদা থাকার কারণে প্রতি ঘণ্টায় আমাদের আচার রিফিল করতে হয়।’