বিএনপির মানববন্ধন বুধবার, জনসভা ৮ ফেব্রুয়ারি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৯ ১৬:৪৯:১৬
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন বুধবার (৩০ জানুয়ারি) মানববন্ধন পালন করবে বিএনপি।এছাড়া খালেদা জিয়ার কারাবন্দির একবছর পূর্তির দিন আগামী ৮ ফেব্রুয়ারি জনসভা কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন বুধবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। একইসঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দির একবছর পূর্তির দিন আগামী ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে তার দল।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা নূরে আরা সাফা, সুলতানা আহমেদ, আমিনুল ইসলামসহ অন্যরা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














