বড়পুকুরিয়ায় ১০ দিন ধরে কয়লা উত্তোলন বন্ধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-৩১ ১৪:৪৭:২৩
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়ায় ১০ দিন ধরে খনির কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। গত ২১ জানুয়ারি ১৩১৪ নম্বর কোল ফেইজের কয়লার মজুদ শেষ হয়ে গেলে কয়লা উত্তোলন পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। বর্তমানে নতুন ১৩০৮ নম্বর ফেইজ থেকে কয়লার উৎপাদন শুরুর প্রস্তুতি চলছে।
খনি সূত্রে জানা গেছে, বন্ধ হয়ে যাওয়া ১৩১৪ নম্বর ফেইজে ব্যবহৃত উৎপাদন যন্ত্রপাতি সরিয়ে ১৩০৮ নম্বর ফেইজে স্থাপন করে ফের কয়লা উত্তোলন শুরু করা হবে। সময় লাগতে পারে ৪০ থেকে ৪৫ দিন। বন্ধ হয়ে যাওয়া ১৩১৪ নম্বর কোল ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছিল গত বছরের ৯ সেপ্টেম্বর রাত থেকে। এ ফেইজ থেকে কয়লা উৎপাদন হয়েছে দুই লাখ ৮০ হাজার মেট্রিক টন। খনির কোল ইয়ার্ডে কয়লার মজুদ রয়েছে ১০ থেকে ১১ হাজার মেট্রিক টন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














