প্রাইজ বন্ডের ৯৪তম ড্র এর ফলাফল প্রকাশ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-৩১ ১৭:২০:২৮
১০০ টাকা মূল্যের প্রাইজ বন্ডের ৯৪ তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ টাকা মূল্যের প্রথম পুরস্কার জিতেছে ০৬০৯৪৫৪। আর ৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের দ্বিতীয় পুরস্কার জিতেছে ০০৮২৮৭০।
তৃতীয় পুরস্কার ২টি। প্রতিটি ১ লাখ টাকা মূল্যের পুরস্কার জয়ী প্রাইজবন্ড দুটি হচ্ছে-০১৭৬৩৯২ ও ০৭৭৭১২৭।
আজ বৃহস্পতিবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সেলিম রেজার সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হয়।
একক সাধারণ পদ্ধতিতে (প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়। ১০০ টাকা মূল্যমানের ৫৪টি সিরিজ এ ড্র এর আওতাভুক্ত।

সিরিজগুলো হচ্ছে- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন,খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ,গক এবং গখ এই ‘ড্র’ এর আওতাভুক্ত।
উপরোক্ত সিরিজগুলোর অন্তর্ভূক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য যোগ্য বলে ঘোষিত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














