বাণিজ্য মেলায় এক কাপ স্যুপ ১৫ টাকায়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৩ ১২:২১:৪৪
বাণিজ্য মেলায় এক কাপ স্যুপ ১৫ টাকায়। এ দামে ফুটপাতেও তো স্যুপ পাওয়া যাবে না। তাহলে যেখানে যেকোনো ধরনের খাদ্য পণ্যের গলাকাটা দাম রাখা হয় সেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কীভাবে তা সম্ভব?
বিষয়টাকে যারা কাল্পনিক ভাবছেন, তারা বাস্তবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রাণ সসের প্যাভিলিয়নে গিয়ে মাত্র ১৫ টাকা দিয়ে এক কাপ স্যুপ খেতে পারবেন। চাইলে ওই প্যাভিলিয়ন থেকে ২০ টাকা দিয়ে এক কাপ কফিও খাওয়া যাবে।
মেলার পশ্চিম দিকে অবস্থিত ৩ নম্বর জেনারেল প্রিমিয়ার প্যাভিলিয়নে ১৫ টাকায় স্যুপ এবং ২০ টাকায় কফি বিক্রি করছে প্রাণ সস।
কথা হয় প্যাভিলিয়নের ইনচার্জ মো. আফজাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমাদের প্যাভিলিয়ন থেকে প্রাণ সসের বিভিন্ন প্যাকেজ বিক্রি করা হচ্ছে। স্যুপেও দেয়া হচ্ছে বিশেষ অফার। ক্রেতারা চাইলে মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিক স্যুপ খাওয়ার উপযোগী করে দেয়া হচ্ছে। এ জন্য আলাদা বুথ রাখা হয়েছে। বুথে এক কাপ সুপের দাম রাখা হচ্ছে ১৫ টাকা। কেউ চাইলে ওই বুথ থেকেই ২০ টাকা দিয়ে এক কাপ কফিও খেতে পারবেন। এতে মুনাফা করার উদ্দেশ্য আমাদের নেই। আমাদের মূল উদ্দেশ্য পণ্যের প্রচার। পাশাপাশি ক্রেতাদের অল্প দামে সুস্বাদু স্যুপ খাওয়ার সুযোগ করে দেয়া।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














