এডিবি চায় প্রকল্পের দ্রুত বাস্তবায়ন
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-০৫ ১৭:২৯:৫৭
চলমান বিভিন্ন প্রকল্পের পাশাপাশি আরো নতুন এলাকায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে সহযেগিতা চায় অর্থমন্ত্রণালয়। তবে এডিবি সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন চায়।
মঙ্গলবার ৫ ফেব্রুয়ারী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহনের সঙ্গে বৈঠক করেন।দ্বিপাক্ষিক বৈঠকে এই ধরনের চাওয়া ও আশাবাদ ব্যক্ত করেন তারা।
অর্থমন্ত্রী মুস্তফা কামাল জানান, এডিবির কান্ট্রি ডিরেক্টর আমার সঙ্গে দেখা করার জন্য এসেছেন্।তারা আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম সহযোগী।তাদের সঙ্গে আমাদের সর্ম্পক ভালো রয়েছে।দিন দিন আমাদের সম্পর্ক অর্থনৈতিক দিকে আরও উন্নতি করছে। আমরা আশা করি, যেসব প্রকল্পে আমরা তাদের সহযোগিতা পাচ্ছিলাম, এগুলো চলমান থাকবে। পাশাপাশি নতুন এলাকায়ও আমরা তাদের সহযোগিতা পাব। আমরা সেগুলো আলাপ করেছি।’
এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করব। আমাদের কিছু প্রকল্প কাজ চলছে। এগুলো খুব দ্রুত সম্পন্ন হবে। সেগুলোর সুফল খুব দ্রুতই মানুষ পাবেন।’
তিনি আরও বলেন, ‘অর্থমন্ত্রী একজন অভিজ্ঞ ব্যক্তি।আমরা আশাবাদী অনেক দ্রুত প্রকল্প বাস্তবায়নে আমরা তার সহযোগিতা পাব। আমরা বৃহৎ অর্থনৈতিক বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। বাংলাদেশ খুবই ভালো করছে। আমরা আরও নিবিড়ভাবে কাজ করতে চাই।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














