বিমানবন্দরগুলো আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-০৫ ২০:৪৪:২৬


দেশের বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয় বলে জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব ।

মঙ্গলবার ৫ ফেব্রুয়ারী সচিবালয়ে নিজ কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের কান্ট্রি ম্যানেজার উইনডি ওয়ার্নার সঙ্গে সাক্ষাতকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এয়ারপোর্ট, বিমান পরিবহন ও পর্যটনের উন্নয়নে খুবই আন্তরিক।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের বিমানবন্দরগুলো দেশের অন্যতম প্রবেশদ্বার। কোনো মানুষ এদেশে প্রবেশ করেই দেশের সম্পর্কে ধারণা পান বিমানবন্দরের সেবার মান থেকে। বিমানবন্দরের সেবার মান উন্নত হলে দেশের ভাবমূর্তি বাইরের মানুষের কাছে ভালো হবে।

বৈঠকে বাংলাদেশের বিমানবন্দরগুলোর সেবার মান উন্নত করার জন্য সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন উইনডি ওয়ার্না ।

বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়ক দক্ষিণ এশিয়ার প্রধান মোয়াজ্জাম এ মেখান, সিনিয়র কান্ট্রি অফিসার নুজহাত আনোয়ার এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা।