রাজস্ব আদায়ে কাউকে কষ্ট দিতে চাই না : অর্থমন্ত্রী
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-১০ ১৭:৫০:২৩
রাজস্ব আদায়ে কাউকে কস্ট দিতে চায় না বলে মন্তব্য করেছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে তিনি প্রত্যাশা করেন রাজস্ব দেবে না সে রকম কেউ থাকবে না।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভ্যাট-কাস্টমস সংশ্লিষ্ট সদস্য ও কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সমস্যা সমাধান করে কিভাবে রাজস্ব আদায় বাড়ানো যায় সেই পরিকল্পনা করা হচ্ছে।
সরকারের রাজস্ব আরও বৃদ্ধি করাই আমাদের উদ্দেশ্যে । এই মুহূর্তে আমরা রাজস্ব আহরণে কিছুটা হলেও পিছিয়ে আছি। সেই অবস্থা থেকে সামনে এগোতে হবে।
এ সময় তিনি আরও বলেন, ‘এখানে এনবিআরের যারা আছেন, তারা কাজ করতে গিয়ে যেসব সমস্যার মোকাবিলা করেন, তা থেকে উত্তোরণের একটা রাস্তা বের করার চেষ্টা করছি। পাশাপাশি সবাইকে নিয়ে ব্যবসায়ীদেরকে কীভাবে আরও সাহায্য করা যায়, সরকার কীভাবে সাহায্য করতে পারে, সেই দিকগুলোও তুলে ধরেছি।’
মুস্তফা কামাল বলেন, ‘ যেসব জায়গা থেকে আমাদের প্রাপ্তি নেই সে সব জায়গায় অসঙ্গতি দেখা দিলে ভ্যাট-কাস্টমসের মাধ্যমে সবাইকে নিয়ে তা সমাধান করা হবে, যে পর্যন্ত না আমরা নিজেরা কমফোর্ট ফিল করব। আমরা বলব, কমফোর্ট জোনে চলে আসতে চাই।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














