খালেদা জিয়ার মুক্তির উপায় জানালেন তথ্যমন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-১২ ১৮:৫৯:১২


কারান্তরীন বিএনপি চেয়ারর্পাসন  খালেদা জিয়াকে মুক্তি দেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ।

তিনি বলেন, খালেদা জিয়ার  মুক্তির জন্য দুটি পথ খোলা আছে। একটি হচ্ছে আইনিভাবে লড়তে হবে অথবা অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে।

মঙ্গলবার ১২ ফেব্রুয়ারী দুপুরে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় হাছান মাহমুদ বলেন, বার বার সংবাদ সম্মেলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে আইন ও আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও অশ্রদ্ধা জ্ঞাপন করছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিভজী ।

তথ্য মন্ত্রী আরো বলেন, কোনো বন্দি দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে মার্জনা চাইলে, তিনি ক্ষমা করতে পারেন। এ ছাড়া আইনি প্রক্রিয়ায় তাকে মুক্তি পেতে হবে।

খালেদা জিয়া দোষ স্বীকার করে ক্ষমা চাইলে রাষ্ট্রপতি মুক্তির ব্যবস্থা করতেও পারেন বলে জানান তথ্যমন্ত্রী।