কাঁচা পাট রফতানি করবে সরকার

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-১৩ ১৪:৫১:৩৫


পাটচাষিকে  বাঁচাতে  সরকার কাঁচা পাট রফতানির কথা ভাবছে বলে জানিয়েছেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী । তিনি বলেন, আর এজন্য কাঁচা পাট রফতানির সম্ভাবনা খতিয়ে দেখা হবে। সরকার এই উদ্যোগ নেবে।’

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ের পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘জুট অ্যাসোসিয়শেনের দাবির প্রেক্ষিতে ব্যাংক ঋণ এবং পাওনা বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।’

অ্যাসোসিয়শন নেতারা পাটমন্ত্রীকে জানিয়েছেন, পাটের উন্নয়নে সরকার যে সব সুবিধা দিয়েছে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে সে সমস্ত প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংক আমলে নিচ্ছে না।

জবাবে গোলাম দস্তগীর বলেন, ‘এ সমস্যার সমাধানে  পাট, পাটচাষি অথবা রফতানিকারকদের বাঁচাতে যা যা প্রয়োজন সব করা হবে।’