গ্রামকে শহর করার মেগা প্রজেক্টের কাজ শুরু হয়েছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০২-১৩ ১৯:২১:৫১


শিল্পায়নের সাথে টেকসই উন্নয়ন জড়িত।দেশ যত শিল্পায়িত হবে,জনগনের জীবনের মান তত উন্নত ও সমৃদ্ধ হবে।

আজ বুধবার(১৩ ফেব্রুয়ারী) রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১ এর পার্লামেন্ট বোর্ড রুমে  জাতীয়  ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি ও লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট প্রমোশন কাউন্সিল এর যৌথ উদ্যেগে সেমিনারে এসব কথা বলেন মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

তিনি আরও বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে দক্ষ এসএমই  উদ্যেক্তা গড়ে তোলার জন্যে ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করতে হবে । তাহলে আমাদের এসএমইখাত বিকশিত হবে ।

উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্হাপন করেন, ড.সৈয়দ ইহসানুল করিম । তিনি তার প্রবন্ধের মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সম্ভবনা তুলে ধরেন । সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক মির্জা নুরুল গনি শোভন, সিআইপি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জাতীয় দক্ষতা উন্নয়নের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, এ টু আই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান , জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির চেয়ারম্যান অধ্যাপক ড. মমতাজ উদ্দিন ।

উক্ত সেমিনারে সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ,উদ্যেক্তা ও সরকারি-বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সানবিডি/রাশেদ