হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ দেখে ক্ষুব্ধ পানিসম্পদ প্রতিমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৫ ১৪:৪২:২০


সুনামগঞ্জের হাওরে চলমান ফসলরক্ষা বাঁধের কাজের মান ভালো না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শুক্রবার ১৫ ফেব্রুয়ারী সুনামগঞ্জের তাহিরপুরের মাতিয়ান হাওরের বাঁধের কাজ পরিদর্শনকালে দ্বায়িত্বরত  কর্মকর্তাদের উপর এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন,  যেভাবে কাজটা আশা করেছিলাম সেরকম হয়নি। এটার জন্য এখানকার দায়িত্বরত প্রকৌশলীদেরআরও সচেতন হতে বলেছি। তাদের বলছি, যেভাবে কাজ হয়েছে এই কাজের উপরে কোনো পিআইসিকে(প্রকল্প বাস্তবায়ন কমিটি) টাকা দেব না (কাজের বিল)। কারণ কাজটার যে মেজারমেন্ট দেয়া আছে, সে মেজারমেন্ট যে পর্যন্ত না হবে, সে পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা দিতে রাজি না।

তিনি বলেন, আমরা (পিআইসি) কে নির্দেশ দিয়েছি তারা যদি কাজ ঠিকভাবেসম্পন্ন করতে পারে তাহলে হাওর সেফ হবে। আর সেটা হলেই পিআইসির জন্য যে টাকা বরাদ্দ আছে তারা তা পাবে। কিন্তু কাজ সম্পন্ন না করে টাকা পাবে না, আমরা কাজ সম্পন্ন না করলে টাকা দিতে রাজি নই।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক ভূইয়া।