খাদ্য নিয়ে কোন রকমের কারসাজি চলবে না: খাদ্যমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৭ ১৭:১৩:৫৭
দেশের কোথাও খাদ্যের এখন কোনও ঘাটতি নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘এখন আমাদের লক্ষ সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিত করা। এর জন্য যা যা প্রয়োজন সরকার তা করবে। খাদ্য নিয়ে কোনও রকমের কারসাজি চলবে না।’
রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, কাউকে খাদ্য নিয়ে ছিনিমিনি খেলার কোনও সুযোগ দেওয়া হবে না।সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের মনোযাগী হওয়ার আহ্বান জানান তিনি।
নওগাঁ জেলাকে ডিজিটাল ও আধুনিক মানের শহর হিসেবে গড়ে তোলার জন্য জেলার সকল কর্মকর্তাদের এক সঙ্গে কাজ করার তাগিদ দেন খাদ্যমন্ত্রী।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন, সিভিল সার্জন ডা. মমিনুল হক, নওগাঁ পৌর সভার মেয়র নজমুল হক সনি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশ কুমার সরকার, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মুনির আলী আকন্দসহ অনেকে।
উক্ত সভায় জেলার সকল দফতরের প্রধান কর্মকর্তাসহ ১১টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














