কর্ণফুলী টানেলের খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-২৩ ১৪:২৬:৪৭


কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নিমির্ত হচ্ছে দেশের প্রথম টানেল। রোববার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী টানেল প্রকল্পে খনন কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন, আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল রোববার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিবিএম মেশিন দিয়ে কর্ণফুলী টানেল প্রকল্পে খনন কাজের উদ্বোধন করবেন।’

এসময় মন্ত্রী জানান, ‘বাংলাদেশ নৌবাহিনী কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক নিরাপত্তার দায়িত্ব  নিয়েছে। এ টানেল নির্মানে নিরাপত্তার জন্য প্রায় ৬৫ কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর করেছে নৌবাহিনী।’

নদীর ১৬০ ফুট গভীরে শক্তিশালী ‘টানেল বোরিং মেশিন-টিবিএম (Tunnel Boring Machine-TBM)’ দিয়ে সুড়ঙ্গ পথ তৈরি করা হচ্ছে। এই সুড়ঙ্গ পথেই বাস্তবায়ন হবে উন্নয়নের মহাসড়কে থাকা বাংলাদেশের আরেকটি স্বপ্নের প্রকল্প ‘কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ প্রকল্প।’

এই টানেলটি নির্মান হলে বাংলাদেশের মোট রাজস্ব আয়ের প্রায় ৮০ ভাগ যোগানদাতা বন্দর নগরী চট্টগ্রামের দু’টি গুরুত্বপূর্ণ অঞ্চল পতেঙ্গা ও আনোয়ারার মধ্যে সরাসরি সংযোগ তৈরি হবে। নগরীর মাঝ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা গভীর কর্ণফুলীর তলদেশের আরও গভীর পাতাল পথে তৈরি হচ্ছে এই টানেল। প্রায় ১০ হাজার কোটি টাকা (৯,৮৮০) ব্যয়ে এই প্রকল্পে বাংলাদেশ সরকার দিচ্ছে প্রায় চার হাজার কোটি টাকা (৩,৯৬৭)। চীন সরকার দিচ্ছে বাকি প্রায় ছয় হাজার কোটি (৫,৯১৩)দিচ্ছে ।