৫০ হাজার টাকা করে পেলেন চকবাজারে অগ্নিদগ্ধ প্রত্যেকে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৪ ১৫:২২:৩৬
পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় যারা দগ্ধ ও আহত হয়েছেন তাদের প্রত্যেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেয়া হয়েছে।
রোববার ২৪ ফেব্রুয়ারী দুপুরে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
তিনি জানান, চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের চিকিৎসা খরচের বাইরে প্রধানমন্ত্রী আলাদা করে তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। রোববার সকালে এ টাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ ৯ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তিনজনের অবস্থা উন্নতির দিকে। মেডিকেল বোর্ড গঠন করে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলেও ডা. সামন্ত লাল সেন জানান।
উল্লেখ্য,পুরান ঢাকার চকবাজারে ২০ ফেব্রুয়ারি রাতের অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান অন্তত ৬৭ জন। আহত হন ৪১ জন। এখানকার নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহেদ ম্যানশন ঘিরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














