ইন্ডাস্ট্রিজ স্থাপনে বিদ্যুৎ ও গ্যাসের কোন সমস্যা নেই: কৃষিমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৪ ১৫:৪২:৪৩
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে নতুন ইন্ডাস্ট্রিজ স্থাপনে বিদ্যুৎ ও গ্যাসের এখন আর কোন সমস্যা নেই। দেশে বিনিয়োগের নিরাপদ পরিবেশ বিদ্যমান, বিনিয়োগে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকার অঙ্গিকারাবদ্ধ। এছাড়া বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বাংলাদেশ।
রোববার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে কানাডার রাষ্ট্রদূত বেনোইত প্রিফনটেইন এর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এসময় কৃষিমন্ত্রী কানাডার প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।
বর্তমান সরকারের কৃষি ও কৃষিজাত সেক্টরে গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, কৃষিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়,পাশাপাশি কৃষির বিভিন্ন খাতেও ভালো অগ্রগতি হয়েছে। দেশের প্লোট্রি শিল্প এখন ঘুরে দাড়িয়েছে। ফসল,সবজি ফলসহ প্লোট্রি ও ডেইর ফার্মেও উৎপাদন ভালো।
এ সময় কানাডার রাষ্ট্রদূত বেনোইত প্রিফনটেইনএসময় বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন বেশ লক্ষ্যণীয় বলে মন্তব্য করেন। রাষ্ট্রদূত বলেন, দু’দেশের মাঝে ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচন ও বাণিজ্য সম্পর্ককে আরও দৃঢ়করণের লক্ষ্যে কাজ করছে কানাডা। কানাডার বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা যে কোন দেশের ব্যবসায়ী সমাজের মতামতকে গুরুত্ব প্রদান করে থাকেন।
কানাডার রাষ্ট্রদূত বাংলাদেশে- কানাডার বিনিয়োগের খাত সম্পর্কে অবহিত হতে আগ্রহ প্রকাশ করেন ।
তিনি বলেন, চলতি বছরে তারা খাদ্য নিরাপত্তায় সবোর্চ্চ গুরুত্ব দিচ্ছে এবং সে ক্ষেত্রে বাংলাদেশ প্রাধান্য পাবে। কানাডা কৃষি গবেষণা প্রশিক্ষণসহ টেকনিকাল সহায়তা করবে বাংলাদেশকে। জার্মপ্লাজম,শস্যের বৈচিত্রায়ন ও শস্যের নতুন নতুন জাত উদ্ভাবনে যৌথভাবে কাজ করবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত কানাডিয়ান কর্মাশিয়াল কর্পোরেশন এর ভাইস প্রেসিডেন্ট বলেন, তারা নবায়ণযোগ্য জ্বালানী,জলবায়ুজনিত সমস্যা মোকাবেলায় বিনিয়োগ করতে চায়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














