বাড়ছে সূর্যমুখী তেলের চাহিদা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-২৬ ১৯:০৩:২৫


সূর্যমুখী তেলের চাহিদা বাড়ার কারনে বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন সিলেটের কৃষকেরা। আর তাই বিভিন্ন এলাকায় সম্প্রসারিত হচ্ছে সূর্যমুখীর খেত।

জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার আনসার আহমদ নামের এক চাষি প্রথমবারের মতো এক বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। প্রথমবার বীজ রোপণে সূর্যমুখী ফুলের ফলনও ভালো হয়েছে। সূর্যমুখীর ভালো ফলন হওয়ায় ভীষন সন্তুষ্ট তিনি। ভবিষ্যতে আরো বেশী জমিতে সূর্যমুখীর চাষ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিভিন্ন এলকায় সূর্যমুখীর চাষ বৃদ্ধি পেলে অনাবাদি জমির পরিমাণ কমবে। বির্স্তৃণ খেতজুড়ে সূর্যমুখী ফুলের হাসিতে মন জুড়িয়ে যায়। এই ফুলের বিচি থেকে তৈরি হয় তেল। সূর্যমুখী ফুলের হাসি মুগ্ধতা ছড়ায় চারপাশে।