ওষধ শিল্পে রাশিয়ার ব্যবসায়ীরা যৌথ বিনিয়োগে আগ্রহী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৭ ১৮:০৬:০৭
ওষধ শিল্পে রাশিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশের সাথে যৌথভাবে বিনিয়োগ করতে আগ্রহী।
বুধবার ২৭ ফেব্রুয়ারী পররাষ্ট্রমন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেনের সাথে আলোচনাকালে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইনাকভ রাশিয়ার ব্যবসায়ীদের এ আগ্রহের কথা বলেন।
আলোচানা শেষে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ওই বিবৃতিতে আরো বলা হয়, আলোচনাকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনাকালে বাংলাদেশের রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মান এবং বিভিন্ন গ্যাসক্ষেত্রে সাহায্যের জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন খাতে দেশটির ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য আহবান জানান তিনি।
বিশেষ করে বাংলাদেশের তৈরী পোশাক খাত এবং ওষধ শিল্পে রাশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর আহবানে রাশিয়ার রাষ্ট্রদূত জানান, রাশিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশের্ ওষধ শিল্পে বিনিয়োগে বিশেষভাবে আগ্রহী।
পাঠানো র্বাতায় আরো বলা হয়, বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়া যেন বিশেষ ভূমিকা পালন করে সে বিষয়ে অনুরোধ করা হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














