মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধিতে ধীরগতি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০১ ১৪:০১:৩৪
২০১৮ সালে ট্রাম্প প্রশাসন বাৎসরিক প্রবৃদ্ধির যে ৩ শতাংশ লক্ষ্যমাত্রার ঘোষনা করেছিলেন তার চেয়ে অনেক ধীরগতিতে চলছে মার্কিন অর্থনীতি। বৃহস্পতিবার মার্কিন কমাস ডিপাটমেন্টের জিডিপি রিপোর্টে এ তথ্য জানান হয়। খবর বিবিসি, রয়টাস।
রিপোটে উল্লেখ করা হয় , ২০১৯ সালের তৃতীয় ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রের জিডিপি বৃদ্ধির হার ১.৮ শতাংশ এবং চতুথ ত্রৈমাসিকে ১.৬ শতাংশ হ্রাস পেয়েছে। যেখানে গত জুন-সেপ্টেম্বর সেশনে ৩.৪ শতাংশ ব্যয় বাদ দিয়ে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ২.৬ শতাংশ।
মূলত মার্কিন অর্থনীতিবিদদের দেয়া পূবাভাসের চেয়েও কম ধীর গতিতে চলছে মার্কিন অর্থনীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অর্থনৈতীক নীতি কাজ করতে শুরু করেছে বলে যে ঘোষনা দিয়েছিলেন তা প্রকৃতপক্ষে কাজ করছে না। তবে ধারনা করা হচ্ছে সম্প্রতি পুজিঁ বাজারের পতনই প্রবৃদ্ধির ধীরগতির মূল কারন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














