শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে: পাটমন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৩-০২ ১৫:২৮:২৪


শ্রমিকদের কল্যাণে এবং দেশে-বিদেশে কাজ করতে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন, বস্ত্রও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ।  তিনি বলেন, শ্রমিকদের শান্তিপূর্ণ ও নিরাপদ কর্মক্ষেত্রের দিকটাও বিশেষ দৃষ্টিতে দেখা হচ্ছে।

শ‌নিবার (২ মার্চ) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার গাজী ভব‌নে জাতীয় শ্রমিক লীগের আওতাভুক্ত রূপগঞ্জ উপ‌জেলা শ্র‌মিক কল্যাণ ক‌মি‌টির পক্ষ থে‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানানোর সময় তিনি এ কথা ব‌লেন।

মন্ত্রী ব‌লেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। যখনই আওয়ামী লীগ সরকারে এসেছে সব সময় সাধারণ মানুষের কল্যাণেই কাজ করেছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হলো, এ দেশের মেহনতি মানুষের জন্য।’

তি‌নি বলেন, বর্তমান সরকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ও নিশ্চয়তা প্রদানেও  সব সময় তৎপর। যে কোন দেশের উন্নয়নের জন্য শিল্পাঞ্চল অপরিহারয। সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরো উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা শ্র‌মিক কল্যাণ ক‌মি‌টির সভাপ‌তি হাজী বেলা‌য়েত হো‌সেন ভুইয়া, সাধারণ সম্পাদক শাহ মোবারক হো‌সেন খান শা‌হিন, সহ সভাপ‌তি আলী হো‌সেন মোল্লা, যুগ্নসম্পাদক আবু জা‌বের বাবুল, আল আমিন সিকদার বাবু, সাংগঠনিক সম্পাদক ম‌নির হো‌সেন মোল্লা, প্রচার সম্পাদক আল আমিন আয়নালসহ অনেকে।