বঙ্গবন্ধুর ছয় দফা দাবির ভেতরেও পাট ছিল: পাটমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-০৫ ১১:০৩:৩৭
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, বঙ্গবন্ধুর ছয় দফা দাবির ভেতরেও পাট ছিল, তখন পাকিস্তান আমাদের পাটের ন্যায্য মূল্য দিতো না। এই হলো সেই পাট। পাট অবশ্যই তার আগের সোনালী সুদিন ফিরে পাবে।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় পাট দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত র্যালিতে তিনি এ কথা বলেন।
সারাবিশ্ব পাটপণ্য নিয়ে কাজ করছে জানিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, সারাবিশ্ব এখন প্লাস্টিক পণ্যের বিকল্প হিসেবে পাট ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছে। সেই দিক থেকে আমরা কেন পিছিয়ে থাকবো। সরকার এবং প্রাইভেট সেক্টরের সমন্বিত চেষ্টায় পাট সারাবিশ্বে তার বাজার দখল করবে। তবে একটু সময় লাগলেও পাটখাত অনেক এগিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই।
সরকার এখন পাট দেশের পাটশিল্পকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে কাজ করছে। ‘বিগত সরকার পাটের সুদিন ফেরাতে কোনো উদ্যোগ নেয়নি। কিন্তু বতর্মান আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকে কিভাবে লাভজনক করা যায় সেজন্য আমাদের নির্দেশনা দিয়েছেন।
এ সময় বস্ত্র ও পাট শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমানসহ বিভিন্ন কমর্কতার্রা উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














