এমপি হাবিবুর রহমান মোল্লার দুর্নীতি মামলায় খালাস
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-০৭ ১৩:৫৫:৫৪
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের করা একটি মামলায় বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী আংশিক) আসনের এমপি হাবিবুর রহমান মোল্লাকে খালাস দিয়েছেন আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় বৃহস্পতিবার ঢাকার একটি আদালত তাকে খালাস প্রদান করে এ রায় ঘোষণা করেন।
হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে ২০০৭ সালের ৩ অক্টোবর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয় তিনি ২ কোটি ৩২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তথ্য গোপন করেছেন ১ কোটি ৩৮ লাখ এক হাজার ৮০২ টাকা ৫৭ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













